চট্টগ্রাম :: নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন সোমবার সকালে খন্দকিয়া হাট এলাকায় পুলিশ মো. আজম (৩৫) নামের এক সন্ত্রাসীকে একটি এলজি ও ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত ব্যক্তি খন্দকিয়া হাট এলাকায় মৃত নুরু মিয়ার ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. মহসিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সে বায়েজিদ ও হাটহাজারি সীমান্ত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। শীর্ষ সন্ত্রাসী দিদার ও মহিমের সহযোগি হিসিবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মো. মহসিন।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

