কক্সবাজার :: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার রাতে সাবরাং ইউনিয়নের ৪ নম্বর স্লুইচ গেইট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শামসুল আলমের ছেলে মো. শফি আলম (২৬), মো. রফিকের ছেলে নুর মুহাম্মদ (২০), মৃত সুলতানের ছেলে মো.জোবাইর (২২) এবং আবু রশিদের ছেলে মো.নইম (২৩)। এরা সবাই মিয়ানমারের আকিয়াবের মুংডুর মগনী পাড়ার বাসিন্দার।
টেকনাফ বিজিবি-২ অতিরিক্ত পরিচালক আবু রাশেল সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও ইয়াবা বহনের দায়ে টেকনাফ থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

