মোবাইল দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের চেষ্টা!

আপডেট: ১৩ মে ২০১৭ ৬:৪৯ অপরাহ্ন

rape

বাগেরহাট :: বাগেরহাট সদরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে বাগেরহাট মডেল থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে।

গত বুধবার দুপুরে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ ওঠা কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়িও বাগেরহাট সদর উপজেলায়। শিশু ও কিশোর পরস্পর প্রতিবেশী।

শিশুটির মা বলেন, ‘গত বুধবার সকালে মেয়েকে বাড়িতে রেখে আমি মাঠে ধান আনতে যাই। তখন আমার মেয়ে খেলতে খেলতে প্রতিবেশীর বাড়িতে যায়। সে সময় প্রতিবেশীর ছেলে মোবাইল দেওয়ার কথা বলে মেয়েকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।’ দুপুরের দিকে বাড়িতে এলে মেয়ে আমাকে বলে, ‘…তাকে ব্যথা দিছে। তবে সে কিছুই গুছিয়ে বলতে পারছিল না।

পরদিন আমরা মেয়েকে হাসপাতালে ভর্তি করি।’ বাগেরহাট সদর হাসপাতালের গাইনি বিভাগের একজন সেবিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার রক্তক্ষরণ হচ্ছিল। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বাগেরহাটের সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল বলেন, মেয়েটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে।

ধর্ষণের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘মেডিকেল পরীক্ষা ছাড়া ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। পুলিশ চাইলে আমরা পরীক্ষা করাব।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মা-বাবাকে ডেকে এনে থানায় একটি মামলা নিয়েছি। যার বিরুদ্ধে অভিযোগ, সে-ও একটি শিশু। আমরা তাকে আটক করে আদালতে প্রেরণ করেছি।’

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post