অনলাইন ডেস্ক :: আমাদের খাবারের মধ্র প্রায় মেনুর সবচেয়ে নিয়মিত নাম কোমল পানী (কোল্ড ড্রিংকস)। খাবারের পর কোমল পানীয় না হলে আমাদের প্রায় চলেই না। অনেকেই পানির চেয়ে কোমল পানীয় বেশি পান করেন। এর উপকারের যেমন দিক আছে, আছে ক্ষতিকর দিকও। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এই ধরনের পানীয় বেশি পান করলে স্মরণশক্তি কমে যেতে পারে। মস্তিষ্কের ক্ষতি হতে পারে। আর প্রতিদিন ডায়েট সোডা গ্রহণ করলে ‘মতিভ্রংশ’ হওয়ার পাশাপাশি স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।
‘আলৎঝাইমার’স অ্যান্ড ডেমেনশা’ জার্নালে প্রকাশিত গবেষণায় জানানো হয়, যারা ঘন ঘন মিষ্টি কোমল পানীয় পান করেন তাদের স্মরণশক্তি কম হওয়ার পাশাপাশি মস্তিষ্কের ঘনত্বও কমতে পারে। আর উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে যেতে পারে ‘হিপোক্যাম্পাস’- মস্তিষ্কের এই অংশ স্মৃতি ও জ্ঞান আহরণের জন্য গুরুত্বপূর্ণ।
এই গবেষণার সূত্র ধরে পরবর্তী গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন ‘ডায়েট সোডা’ পান করেন অন্যদের তুলনায় তাদের অন্তত তিনগুন বেশি স্ট্রোক ও স্মৃতিলোপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃত্রিম শর্করা মস্তিষ্কে ‘মিষ্টি’র অনুভূতি তৈরি হলেও সেটা নকল মিষ্টি হওয়ার কারণে পেটের ভেতরের ব্যাক্টেরিয়ার যে রূপান্তর হয় তা হয়ত ক্ষতি করে।
প্রথম গবেষণার জন্য, প্রায় চার হাজার তৃতীয় প্রজন্মের জনগোষ্ঠী ও বংশধরের ‘ম্যাগনেটিক রিজোন্যান্স ইমাজিং (এমআরআই) স্ক্যান ও ‘কগনেটিভ’ বা জ্ঞান আহরনের ফলাফল পর্যালোচনা করা হয়। যারা দিনে দুইয়ের বেশি যেকোনো ধরনের চিনিযুক্ত পানীয় গ্রহণ করেছেন বা সপ্তাহে তিনটার বেশি ‘সোডা’ পানীয় পান করছেন, গবেষকরা তাদের উপর গুরুত্ব দেন।
এরমধ্যে যারা উচ্চ মাত্রায় গ্রহণ করছেন পানীয় এরকম মানুষদের মস্তিষ্ক বয়স্ক হয়ে যাওয়ার পাশাপাশি সার্বিকভাবে মস্তিষ্কের পরিমাণ কমে যাওয়া, স্মরণশক্তি দুর্বল হওয়া এবং ‘হিপোক্যাম্পাস’ ছোট হয়ে যাওয়ার সমস্যা পাওয়া গেছে, যা ‘আলৎঝাইমা’স’ রোগের প্রাথমিক লক্ষণ। আর যারা ডায়েট পানীয় বেশি পান করেছেন, মানে দিনে অন্তত একটা, তাদেরও মস্তিষ্কের পরিমাণ কমতে দেখা গেছে।
দ্বিতীয় গবেষণায়, প্রাপ্তবয়স্ক বংশধরদের একাংশের বিশেষ করে স্ট্রোকে আক্রান্ত হওয়া বা আলৎঝাইমার’স রোগের কারণে স্মৃতিলোপ পাওয়া পরীক্ষার তথ্য পর্যালোচনা করা হয়। ফলাফলে দেখা যায়, অন্যাদের চাইতে যারা দিনে অন্তত একটা ‘ডায়েট সোডা’ পান করেছেন তাদের প্রায় তিনগুন হারে স্ট্রোক এবং স্মৃতিভ্রংশ রোগ হতে দেখা গেছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

