বহিনোঙ্গরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট: ১১ মে ২০১৭ ৪:১৫ অপরাহ্ন

murder

চট্টগ্রাম :: চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরের ১ নম্বর বয়ার কাছ থেকে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

গতকাল বুধবার রাতে কোস্ট গার্ড জাহাজ রুপসী বাংলা নিয়মিত টহলের সময় আনুমানিক ৪০ বছর বয়সি ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

কোস্ট গার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা এম মামুনুর রশিদ (কমান্ডার, বিএন) লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, কোস্ট গার্ডের হাই স্পিড বোটের (মেটালশার্ক-২) মাধ্যমে মৃতদেহটি উদ্ধার করার পর এটি পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post