এবার অমিতাভ নাতনির ভিডিও ভাইরাল

আপডেট: ১০ মে ২০১৭ ২:১৭ অপরাহ্ন

111111111111

অনলাইন ডেস্ক :: কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খান ও অমিতাভ বচ্চনের নাতনি নাভ্যা নাভেলি নন্দার সেক্স স্ক্যান্ডালে জড়ানো নিয়ে একটি ভিডিও। এবার শাহরুখ পুত্র সঙ্গে না থাকলেও বন্ধুদের সঙ্গে পার্টি উদযাপনের একটি ভিডিও ভাইরাল হয়েছে নাভেলির।

এখনও পর্যন্ত বলিউডে পা রাখেননি নাভেলি। হয়তো পারিবারিক ধারা মেনে শিগগিরই দেখা যাবে সিলভার স্ক্রিনে। কিন্তু তার আগেই একের পর এক ভিডিও ও ছবির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচিত হয়ে ওঠছেন নাভেলি। ফ্যাশন আইকন হিসেবেও নিজের ইমেজ গড়ে তুলেছেন তিনি। কখনও বন্ধুদের সঙ্গে পার্টির ছবি শেয়ার করেছেন ওয়েব ওয়ার্ল্ডে। কখনও বা ছুটির মেজাজে নাভেলিকে দেখেছেন অনুরাগীরা।

এবার তার নাচের পারফরম্যান্সও পরখ করা যেতে পারে। আর সে সুযোগ করে দিলেন নাভেলি নিজে। সম্প্রতি নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

এই ভিডিও দেখে বলিউড পণ্ডিতরা বলাবলি শুরু করেছেন, খুব তাড়াতাড়িই হয়তো বলিউডে পা রাখবেন নাভেলি। যদিও তার মা শ্বেতা আগেই জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে মেয়ের পড়াশোনার দিকেই কড়া নজর রয়েছে পরিবারের। অভিনয়ের কোনও পরিকল্পনা নেই।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post