সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় পথচারীর মৃত্যু

আপডেট: ১০ মে ২০১৭ ১:৫৮ অপরাহ্ন

sitakonda-0_27562

চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুরে এ দুর্ঘটনা ঘটে।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহমদ পাঠান জানান, সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় রাস্তা পারপারের সময় দ্রুতগতির একটি ট্রাক অজ্ঞাত পরিচয়ের এক পথচারীকে চাপা দেয়। এতে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যায়। তার পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ওসি জানান।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post