বাকলিয়ায় কারখানা-প্লাস্টিকের দোকানে আগুন

আপডেট: ৫ মে ২০১৭ ৩:২০ অপরাহ্ন

agun

চট্টগ্রাম :: নগরীর বাকলিয়া থানাধীন শুক্রবার ভোর পৌনে চারটার দিকে শাহ আমানত সেতু সংলগ্ন রাজাখালী রোড এলাকায় একটি মাছের খাবারের কারখানা ও প্লাস্টিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কি কারণে আগুন লেগেছে তা তদন্তাধীন বলে জানান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মকর্তারা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের অপারেটর রুপম কান্তি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ক্ষয়-ক্ষতির পরিমাণও তদন্তাধীন বলে জানান অপারেটর।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post