চট্টগ্রাম :: নগরীর সদরঘাট থানায় বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত বরিশাল কলোনি থেকে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানান, ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত বরিশাল কলোনিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে কলোনির একটি স্থানের মাটি খুঁড়ে ড্রামের ভেতরে থাকা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলের বোতল গণনা করা হচ্ছে।
পুলিশ জানায়, এই অভিযানে পুলিশের একশ সদস্য অংশ নেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

