ইপিজেডে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট: ২ মে ২০১৭ ৬:১৬ অপরাহ্ন

murder

চট্টগ্রাম :: নগরীর ইপিজেড থানার কাজীর গলি এলাকার বাচ্চু মিয়ার কলোনীর ভাড়া বাসা থেকে সাজেদা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ সাজেদা খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার উল্টাছড়ি গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক আব্দুল মজিদ পেশায় ট্রাক চালক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে সাজেদা খাতুনের ঝগড়া হয়। ঘর ভাড়া পরিশোধ করার কথা নিয়েই মূলত স্বামীর সাথে ঝগড়া হয়েছে। এরপর বেড়ার দরজা টেনে দিয়ে স্বামী চলে গেলে একঘন্টা পর বাড়ির জমিদারের স্ত্রী গিয়ে দেখেন মহিলার লাশ ঝুলছে।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাহমুদ বলেন, মহিলার গলায় ফাঁস লাগানো থাকলেও পা দুটি মাটির সাথে লাগানো ছিল। আর একচালা বাঁশের ঘরের বাঁশের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তার স্বামীকে পাওয়া যায়নি। সে তার মোবাইল ফোন বন্ধ রেখেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post