চট্টগ্রাম :: চট্টগ্রামে সফর উপলক্ষে ২৯ বছর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে সিএমপির তৎকালীন কমিশনার মির্জা রকিবুল হুদার নির্দেশে গুলি চালানো হয়েছিল বলে জবানবন্দি দিয়েছেন মামলার দুই সাক্ষী। রোববার বিকেলে বিভাগীয় বিশেষ জজ মীর মো. রুহুল আমিনের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
জবানবন্দির পর অশোক বিশ্বাস ও আবু ছৈয়দ নামে এই দুই সাক্ষীকে জেরা করেন আসামির আইনজীবীরা। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বিষযটি নিশ্চিত করেছেন।
জবান বন্দিতে অশোক বিশ্বাস জানান, তাদের বাসা ছিল জামাল খান এলাকায়। তার ভাই তৎকালীন সিটি কলেজের ছাত্র স্বপন বিশ্বাস সেইদিন পুলিশের গুলিতে মির্মমভাবে নিহত হন। তিনি তখন যাচ্ছিলেন শেখ হাসিনার জনসভায়।
এদিকে আবু ছৈয়দ জানান, ঘটনার সময় তিনি কবীরহাট ডিগ্রী কলেজের শিক্ষক ছিলেন। ওইদিন বেলা ১২টার দিকে কয়েকজনকে নিয়ে শেখ হাসিনার জনসভায় যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে নেত্রীর গাড়ি পেছনে পেছনে নিউমার্কেট মোড় পার হন।
ওই সময় জিপিও পার হলে নেত্রীর গাড়ি বহরে অনবরত গুলি চলতে থাকে। এসময মিছিলে থাকা সবাই ছত্রবঙ্গ হয়ে যায়। ওই সময় নিজের প্রাণ বাচানোর তাগিদে নিউমার্কেট মোড় থেকে সাইকেল মার্টের দিকে যাবার সময় পুলিশের মারধরের শিকার হন আবু ছৈয়দ।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

