দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ৬:০৮ অপরাহ্ন

hasina

অনলাইন ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দুঃখী মানুষের কথা ভাবে, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

রোববার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের শাল্লায় হাওরাঞ্চলের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমরা আপনাদের খাবারের ব্যবস্থা নিশ্চিত করব। খাবারে ঘাটতি পড়লে প্রয়োজনে খাদ্য আমদানি করব। বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না।

তিনি বলেন, গৃহহীন একটি মানুষও গৃহহারা থাকবে না। কাউকে ভিক্ষা করে জীবন নির্বাহ করতে হবে না। সবাই যাতে সম্মানের সঙ্গে কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করব।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সবার জন্য ত্রাণ বরাদ্দ করা হয়েছে। কেউ এই ত্রাণ থেকে বাদ পড়বে না। প্রধানমন্ত্রী বলেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে। প্রধানমন্ত্রী থাকি আর না থাকি, আপনাদের পাশে আছি, থাকব।

কৃষি ঋণের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ব্যাংক ঋণের সুদ অর্ধেকে নিয়ে আসতে ইতোমধ্যে আমরা নির্দেশ দিয়েছি। আগামী মওসুমে বিনা মূল্যে কৃষিপণ্য বিতরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

হাওরের বাঁধ নির্মাণে গাফিলতির প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post