কক্সবাজার :: শহরের ‘হোটেল পালংক্যির’ থেকে মো. ইসমাইল (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইসমাইলের বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার মদজিদ পাড়ার এলাকার গোলাম রসুল মোল্লার ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
রোববার বিকেল ৩টায় হোটেলটির ১০৭ নম্বর রুম থেকে ঝলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কামরুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি ককাসবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হোটেল থেকে দুইজনকে আটক করেছে বলে জানান ওসি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

