বান্দরবানে দেয়াল ধসে স্কুলছাত্র নিহত

আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১:০৬ অপরাহ্ন

bandarban

বান্দরবান :: জেলার শহরের কাশেম পাড়া এলাকায় দেয়াল ধসে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাকিব হোসেন ইমন (১৫) ওই এলাকার মাহেন্দ্র জীপ চালক মোখলেসুর রহমানের ছেলে। তনি ইমন সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

পৌর কাউন্সলর আবুল কালাম ও নিহত ইমনের ভাই মো. সোহাগ জানান, রোববার রাত ৮টার দিকে মুষলধারে বৃষ্টির সময় শহরের কাশেম পাড়া স্কুলের পাশের একটি দেয়াল ধসে পড়ে।

এ সময় দেয়াল চাপা পড়ে স্কুল ছাত্র সাকিব হোসেন ইমন গুরুতর আহত হন। তাকে প্রথমে সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post