চট্টগ্রাম :: কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পুরো নগরজুড়ে জলাবদ্ধতা হয়েছিল তাও মাঝখানে দুইদিন পেরিয়ে গেছে। প্রায় সবকটি জায়গায় জলাবদ্ধতার স্মৃতি মুছে পুনরায় রূপ নিচ্ছে আগের মতো ঝকঝকে অবস্থানে!
তবে পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের এখনো পানি মাড়িয়েই স্কুল কক্ষে প্রবেশ করতে হয়। পানির কারণে এখনো তালাবন্দি দুটি শ্রেণিকক্ষ।
সোমবার সকাল সোয়া সাতটায় স্কুলে প্রবেশ করতেই দেখি গেছে জলাবদ্ধতার দগদগে দাগ। এখনো স্কুলের সামনের ছোট্ট মাঠটা অর্ধ হাঁটু সমান পানি। সেই পানির মাঝে ছোট্ট একটি উচু সিমেন্ট-ইটে তৈরি উঁচু জায়গা। তাতে ঠাই নিয়েছেন বাচ্চার অপেক্ষায় থাকা কয়েক অভিভাবক।
অভিভাবক শেলি বলেন, এখন তো হাঁটুর চেয়ে কম পানি। শুক্রবারে আসলে দেখতে। আমাদের কোমর সমান। বাচ্চারা তো ডুবু ডুবু। বৃষ্টি হলেই হাঁটু পানি, জলাবদ্ধতা হলেই কোমর সমান। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়টির দুটি শ্রেণিকক্ষ বন্ধ রয়েছে।
স্কুলের ভেতরে প্রবেশ করতেই দেখা গেল দুটি ক্লাসরুম ফাঁকা পড়ে আছে। সেখানে পানি মুঁছতে ব্যস্ত এক চল্লিশোর্ধ্ব। তিনি স্কুলের দপ্তরি দুলাল দাশ। দুলাল দাশ বলেন, ‘বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছিল শুক্রবার। কিন্তু এরপর আজ পর্যন্ত তিনদিন পেরিয়ে গেলেও নিচ তলার দুটি ক্লাসরুম পানির কারণে বন্ধ রয়েছে। উপরের তিন তিনটি তলায় কোনভাবে ক্লাস চালিয়ে নেওয়া হচ্ছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

