চবি’র ট‌্রেন থেকে লাফিয়ে হাত ভাঙল শিশুর

আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ৮:৫০ অপরাহ্ন

kid

চট্টগ্রাম :: চট্টগ‌্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)’র শাটল ট‌্রেন থেকে লাফ দিয়ে আল মাসুদ (৮) নামে এক শিশু আহত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৫টার দিকে এ ঘটনার ঘটে।

আহত অবস্থায় তাকে চট্টগ‌্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তার ডান হাত ভেঙে গেছে।

মাসুদের বাসা নগরীর দুই নম্বর গেটের শেরশাহ কলোনিতে। সে বিশ্ববিদ্যালয় থেকে খালি বোতল, প্লাস্টিকসহ বিভিন্ন জিনিস সংগ‌্রহ করতে এসেছিল।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান বলেন, একটি শিশু ট‌্রেনের ছাদ থেকে লাফ দিয়ে আহত হওয়ার কথা শুনেছি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post