অনলাইন ডেস্ক :: সৌদি আরবের শপিং মলগুলোতে শুধুমাত্র সে দেশের নাগরিকরাই চাকরির সুযোগ পাবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। এতে করে ১৫ লাখ প্রবাসী চাকরি হারাবে। যার মধ্যে রয়েছে কয়েক হাজার বাংলাদেশী।
তবে রাতারাতি কর্মরতদের কর্মচ্যুত করা হবে না, চাকরিরত শ্রমিকদের সঙ্গে সংস্থার চুক্তির মেয়াদ শেষ হলেই তাদের কর্মচ্যুত করা হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দেশটির শ্রম দপ্তরের মুখপাত্র খালেদ আবাল খাইল। সৌদি নাগরিকদের দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সৌদি প্রশাসন জানায়, রাতারাতি এই প্রক্রিয়া শুরু হবে না, বাজারের পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হবে। গত বছরের তুলনায় বেকারত্বের হার বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানানো হয়।
সৌদি শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবাল খাইল টুইটারে শপিং সেন্টারগুলোতে শুধু সৌদি নারী ও পুরুষের কাজ করার নির্দেশনা দিয়েছেন। শপিং মলগুলোর ভেতরে নারীদের পোশাকের দোকানগুলোতে নারী বিক্রয়কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

