বাকলিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ৭:৩১ অপরাহ্ন

suisite

চট্টগ্রাম :: নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় রোববার সকাল সোয়া ১০টার দিকে মুন্নী আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.কবির হোসেন জানান, মুন্নীর স্বামী হেলাল উদ্দিন রাজাখালীতে ভাঙ্গারির দোকানে কাজ করে। ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মুন্নীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মুন্নী মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে পুলিশকে জানিয়েছে তার স্বামী হেলাল।

মুন্নী নিজেই আত্মহত্যা করেছে বলে হেলাল দাবি করলেও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া এবং প্রাথমিক তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না। এই ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কবির।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post