৪ হাজার টাকায় কক্সবাজার ভ্রমণের সুযোগ

আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ন

image-29184

অনলাইন ডেস্ক :: বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা-২০১৭ (বিটিটিএফ)’ উপলক্ষে জনপ্রতি সর্বনিম্ন ৪ হাজার টাকায় কক্সবাজার ভ্রমণের বিশেষ অফার ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা শুরু হচ্ছে।

এই অফারটি একসাথে চারজন ভ্রমণের জন্য প্রযোজ্য এবং ১৫ জুন ’১৭ পর্যন্ত বহাল থাকবে।

মেলায় স্মাইলস গ্রাহকদের জন্য অভ্যন্তরীণ সব রুটের টিকেটের মূল্যে শতকরা ১২ ভাগ ছাড়, মাত্র দুই হাজার ৭৭৭ টাকার মাসিক কিস্তিতে ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কলকাতায় ভ্রমণ ও সর্বনিম্ন ১ হাজার ৯৯৯ টাকায় কক্সবাজার ভ্রমণে নভোএয়ারের আকর্ষণীয় প্যাকেজ রয়েছে।

ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৫টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কলকাতার পাঁচতারকা মানের হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল ও কক্সবাজারের সাতটি অভিজাত হোটেলের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকরা বিনাসুদে ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

কলকাতায় যাওয়া-আসার জন্য নভোএয়ারের টিকেট, পাঁচতারকা মানের হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে দুই রাত তিন দিন থাকার সুবিধা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা রয়েছে এই প্যাকেজের আওতায়।

একইভাবে সর্বনিম্ন এক হাজার ৯৯৯ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজারে যাওয়া-আসার জন্য নভোএয়ারের টিকেট, পছন্দ অনুযায়ী হোটেলে দুই রাত তিন দিন থাকার সুবিধা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধাসহ প্যাকেজে সুবিধা পাবেন ভ্রমণকারীরা।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post