নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন আতুরার ডিপোর এলাকার কম্বাইন্ড অ্যাপারেলস নামের পোশাক কারখানায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক গোলযুগ থেকে আগুনের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুৎসুদ্দি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। এতে প্রায় একলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

