
চট্টগ্রাম :: ইউএসটিসির এমবিবিএস শ্রেণির ৩টি ব্যাচের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর জাকির হোসেন রোডে বিএমডিসি’র (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নিবন্ধনের দাবিতে আবারো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
খুলশী থানার সেকেন্ড অফিসার এসআই নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বিএমডিসির নিবন্ধনের দাবিতে তালাবদ্ধ ইউএসটিসি ক্যাম্পাসের সামনের সড়কে সকাল সাড়ে ১১টা থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আন্দোলনকারীদের বুঝিয়ে জাকির হোসেন সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
সূত্র জানায়, ২০১১-১২ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি হওয়া ২৫তম ব্যাচ, ২০১২-১৩ শিক্ষাবর্ষের ২৬তম ব্যাচ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে বিএমডিসি নিবন্ধনের দাবিতে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর আগে বেশ কয়েকবার ইউএসটিসির সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
সিটিজিসান.কম/শিশির
Print This Post
