শিশু একুশকে নিয়ে ‘মানবতা’ চলচ্চিত্রের প্রদর্শনী ২৪ এপ্রিল

আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ১২:২৮ অপরাহ্ন

555

চট্টগ্রাম :: চট্টগ্রামে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ডাস্টবিনের পাশে নর্দমা থেকে কুঁড়িয়ে পাওয়া শিশু একুশকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “মানবতা” এর প্রদর্শনী আগামি ২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে । একই দিন পরপর ৩ টি প্রদর্শনী হবে ।

তরুণ চলচ্চিত্র নির্মাতা শফিক সোহাগের চিত্রনাট্য ও পরিচালনায় মানবতা চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শিশু একুশ, তাপস শেখর, মীর রিজুয়ান টিপু, জয়িতা হুসাইন, সেলিনা বেগম, নুরুল আলম, টিটু কুমার দাশ, নাজিম উদ্দিন, সানজিদা ইমু, গালিব মরতুজা, সাজু, জাবের, আশরাফুল, উদয়ন, কামরুল, আল আমীন ও পিংকি বড়ুয়া সহ প্রায় অর্ধ শত ব্যক্তি। চলচ্চিত্রটির ইংরেজি ভাষান্তর করেছেন অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, সম্পাদনা করেছেন বাপ্পি আলমগির, রূপসজ্জায় ছিলেন সাহিনূর, ক্যামেরায় ছিলেন নাদিম ও তপু ।

চলচ্চিত্রটির নির্মাতা শফিক সোহাগ বলেন, ২৪ এপ্রিল প্রিমিয়ার শো করার পর আরটিভি তে এটি সম্প্রচার করা হবে। এছাড়াও দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে এর প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জাত বিভেদের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান “সবার উপরে মানুষ সত্য” এটাই হবে চলচ্চিত্রের মূল ম্যাসেজ।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post