
চট্টগ্রাম :: নগরীর চান্দগাঁও থানাধীন সোমবার সকাল ১০টায় বাস টার্মিনালে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৭৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় গাড়িচালক দিদারকে আটক করা হয়। দিদারের গ্রামের বাড়ি ফেনীতে।
চান্দগাঁও থানার ওসি সাইফুল ইসলাম জানান, একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৭৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ফেনসিডিলগুলো ফেনী থেকে প্রাইভেট কারে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে।
সিটিজিসান.কম/শিশির
Print This Post
