টেকনাফে সাড়ে ৬ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৩ ব্যবসায়ী আটক

আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ১২:০৫ অপরাহ্ন

coxbazar

কক্সবাজার :: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় গুলিবিদ্ধ একজন সহ মিয়ানমারের ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে রোববার গভীর রাতে টেকনাফের নাইটং পাড়ায় নাফ নদীর পাড়ে ৪ ইয়াবা ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করে বিজিবি। এসময় ইয়াবা ব্যবসায়ীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে বিজিবিও পাল্টা গুলি ছুঁড়ে।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজন সহ মিয়ামারের ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় আরও একজন পালিয়ে যায়। উদ্ধার করা হয়েছে দেড় লাখ পিস ইয়াবা ও ২টি বন্দুকের গুলি।

এদিকে আরেকটি পৃথক অভিযানে রোববার রাত দেড়টার দিকে নাফ নদীর জালিয়ারদ্বীপ থেকে ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post