শাকিব-অপুর গোপন তথ্য ফাঁস!

আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ৭:০১ অপরাহ্ন

sakia-apu

অনলাইন ডেস্ক :: ডালিউডের বর্তমান সময়ে সুপার হিরো শাকিব খান ও সুপার হিরোইন তার স্ত্রী অপু ইসলামের বিয়ে গোপন রাখা এবং হঠাৎ করে প্রকাশ করার পুরো বিষয়টা নিয়ে জনমনে এক ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে। এর সাথে যোগ হয়েছে অসুস্থ হয়ে শাকিবের হাসপাতালে ভর্তি এবং তাকে দেখতে গিয়ে অপুর লুকোচুরির আশ্রয় নেয়া।

তাই শাকিব-অপুর এমন লুকোচুরি খেলাকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। অনেকে বলছেন, নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করতেই তারা দু জনে মিলে শলা-পরামর্শ করে পরিকল্পিতভাবে এমন মুখরোচক রগরগে নাটক সাজিয়েছেন।

উচ্চ রক্তচাপ ও ঘাড়ের ব্যাথা নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন শাকিব। আর অসুস্থ স্বামীকে দেখতে বোরকা পরে সন্তানসহ হাসপাতালে যান অপু ইসলাম খান।

হাসপাতালে শাকিবের পাশে প্রায় দশ মিনিট থাকার পর বাসায় ফেরেন অপু। এসময় তিনি বলেন, সবাই দোয়া করবেন শাকিব যেন সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারে।

জানা যায়, ‌‘শাকিবের লিভারে আগে থেকেই কিছু সমস্যা ছিল। হয়তো সেই সমস্যাই আবার দেখা দিয়েছে। পাশাপাশি প্রেসারটাও একটু বেড়ে গেছে। সকালে অসুস্থবোধ করায় তিনি হাসপাতালে যান। পরে সেখানে অনেকগুলো চেকআপ করিয়ে ভর্তি রাখেন। সেখানে তার ইসিজিসহ কিছু পরীক্ষা করা হয়।

শাকিবের ব্যক্তিগত সহকারী সবুজ জানান, আজ শাকিব হাসপাতালেই থাকবেন। তবে এখন তিনি ভালো আছেন।

এর আগে চলচ্চিত্র জগৎ থেকে দীর্ঘদিন আড়ালে থাকার পর চলতি মাসের ১০ এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া লাইভ সাক্ষাৎকারে সন্তান নিয়ে সবার সামনে এসেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ইসলাম ধর্ম গ্রহণ করে আরেক জনপ্রিয় নায়ক শাকিব খানকে বিয়ে করেছেন বলে অপু দর্শকদের জানিয়েছেন।

অপু ইসলাম জানান, গুলশানে শাকিবের বাসায় ২০০৮ সালের ১৮ এপ্রিল ইসলাম ধর্মমতে বিয়ে হয় তাদের। ফরিদপুরের ভাঙ্গা থেকে শাকিবের আনা কাজি তাদের বিয়ের রেজিস্ট্রি করান। স্ত্রী হিসেবে নিজের ও সন্তানের স্বীকৃতি দাবি করেন তিনি।

অপু নতুন করে যত দ্রুত সম্ভব আবার অভিনয়ে ফিরতে চান বলে ঘোষণা করেন।

এরপর সন্তানকে শাকিব স্বীকার করলেও স্ত্রী হিসেবে অপুকে মানবেন না বলে জানান। অবশ্য পরেদিন এক সাক্ষাৎকারে অপু ও তাদের সন্তানকে স্বীকৃতি দেন শাকিব খান। তিনি জানান, ‘গতকাল আমার দিনটা ভালো ছিল না। উল্টোপাল্টা অনেক কিছু বলে ফেলেছি। এখন উপলব্ধি করছি, যাই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।’ তবে শাকিবের বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করছে এবং যাদের কথায় অপু এই ঘটনা ঘটিছে বলেও অভিযোগ তোলা হয়।

শাকিব মেনে নেয়ায় অপুও তার খুশির কথা প্রকাশ্যে বলেন। তারা দু জনেই এক সঙ্গে আবার সংসার করার কথা জানান।

গত কয়েকদিন ধরে শাকিব খান ও অপুর কাহিনি নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যেই এই দম্পতিকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে এই দুই তারকা যখন চরম সঙ্কটে, সে সময় এলো ‘চমকপ্রদ’ এই ঘোষণা।

শাকিব-অপুর প্রেমকাহিনী, বিয়ে, সন্তান, শাকিবের অস্বীকার-এসব বিষয় নিয়েই তৈরি হবে চলচ্চিত্র। এর নাম ‘অপুর সংসার’।

এর আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন অপুর সংসার। আর নতুন ‘অপুর সংসার’ হবে বাস্তব গল্প নিয়ে।

গত ১০ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবির নাম নিবন্ধন করা হয়েছে। এটি পরিচালনা করবেন শাহীন সুমন।

এরপরই মূলত প্রকাশ্যে আসতে থাকে নতুন এক গুঞ্জন। আর তা হলো হঠাৎ করে কেন এত দিন পর শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ্যে এলো এবং তারপর এ নিয়ে কেন এত রহস্যের জাল সৃষ্টি করা হলো। তা হলে কী পুরো ঘটনাটি একটি পরিকল্পনার ফল?

শাকিবের ঘনিষ্ঠ এবং সবসময় কাছে থাকেন এমন একটি সূত্রে জানা যায়, নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে এই পুরো পরিকল্পনাটি সাজান শাকিব আর তা মঞ্চস্থ করেন অপু। এর প্রমাণ হলো অপুর সংবাদ সম্মেলনের দুদিন আগেও এক সঙ্গে সময় কাটিয়েছেন শাকিব-অপু। তা হলে দুদিন পরে এসে এমন কী ঘটল তাদের মধ্যে যে, লাইভ অনুষ্ঠানে সন্তান নিয়ে আট বছরের বেশি সময় পর বিয়ের কথা ঘোষণা করে স্বীকৃতি চাইতে হবে?

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post