আবারও চ্যাম্পিয়ন দিদার বলি

আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ৬:৪০ অপরাহ্ন

1429976332-620x330
চট্টগ্রাম :: গত বছরের জব্বারের বলি খেলা ও সাহাব উদ্দিনের বলি খেলার চ্যাম্পিয়ন উখিয়ার শামছু বলিকে আজ শুক্রবার হারিয়ে দিলেন মাত্র ১ মিনিট ৭ সেকেন্ডেই।

২০১৬ সালটা বাজে গেছে দেশের ‘এক নম্বর’ বলি রামুর দিদার বলির। প্রায় নিজের নামে বুকড হয়ে যাওয়া ‘জব্বারের বলি খেলার চ্যাম্পিয়ন ট্রফি’টা অধরা ছিল রামুর এই বলির।

তবে ২০১৭ সালে এসে পুরোনো রূপে ফিরলেন এই বলি। সাহাব উদ্দিনের বলি খেলায় চ্যাম্পিয়ন হলেন নিজের সেই চেনা আমেজেই। সাহাব উদ্দিনের বলি খেলার এটি নবম আয়োজন। ব্যবসায়ী সাহাব উদ্দিনের নামে অনুষ্ঠিত এই বলি খেলার আয়োজক কমিটির সভাপতিও তিনি।

শুক্রবার অনুষ্ঠিত এই বলি খেলায় প্রায় ৫০ জন বলি অংশ নেন। যথারীতি প্রতিবারের মতো ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণও। আর পুরো খেলাজুড়ে আকর্ষন ছিল কাউন্সিলর জহরলাল হাজারির চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া ধারাভাষ্যও।

প্রথম পর্বের খেলা শেষে সরাসরি ফাইনালে মুখোমুখি হন দিদার বলি ও শামছু বলি। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post