
চট্টগ্রাম :: নগরীর বাদশা মিঞা সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের দেয়ালে আঁকা ঐতিহ্যবাহী ‘সাঁওতালি পটচিত্র’ মবিল দিয়ে নষ্টকারীরা বাঙালি সংস্কৃতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।।
উপাচার্য বলেন, এবারে পহেলা বৈশাখে স্লোগান রাখা হয়েছে জঙ্গি নির্মূল চেতনায় শাণিত বৈশাখ। যারা দেশ ও সংস্কৃতি বিরোধী তারা বিষয়টি মেনে নিতে পারেনি। তারা এই জঘণ্য কাজটি করেছে।
তিনি বলেন, এর আগে আমাকে মৃত্যুর ভয় দেখিয়েছিল। এবার তারা এ ধরনের ঘৃণিত কাজ করে পহেলা বৈশাখ পালন থেকে দূরে রাখার চেষ্টা করছিল। এই বিষয়ে চট্টগ্রামের পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। তারা বিষয়টি আমলে নিয়ে কঠোর হস্তে দমনের আশ্বাস দিয়েছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post
