যে সড়কগুলোতে ১২ ঘণ্টা যান চলতে পারবে না

আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ৬:৫৩ অপরাহ্ন

ikbal-bahar
চট্টগ্রাম :: পহেলা বৈশাখে নগরীর দর্শনার্থীদের সুষ্ঠু চলাচল ও নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সড়কে ওদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে ‘বাংলা বর্ষবরণ অনুষ্ঠানমালায় করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ’ জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।

সড়কগুলো হল : ডিসি হিল কেন্দ্রিক: নন্দনকান (পুলিশ প্লাজা) মোড়, চেরাগি পাহাড় মোড়, এনায়েতবাজার মোড় এবং লাভ-লেইন মোড় (স্মরনিকা ক্লাব) হতে ডিসি হিল অভিমুখে কোনো যানবহান চলাচল করতে পারবে না।

সিআরবি শিরীষতলা কেন্দ্রিক: কাঠের বাংলো মোড় থেকে আটমাসিং মোড় হতে সিআরবি শিরীষতলা অভিমুখে কোনো যানবাহন চলাচল করবে না। পাশাপাশি নেভাল মোড় হতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-সিআরবি মোড় এবং শিশু পার্ক গোলচত্বর মোড় হতে সিআরবি অভিমুখে যানবাহন চলাচল করতে পারবে না।

পতেঙ্গা সী-বিচ কেন্দ্রিক: বাটার ফ্লাই মোড় হতে নেভাল একাডেমির গেট হয়ে ওয়েস্ট পয়েন্ট মোড় পর্যন্ত রুটে এবং কাঠগড় মোড় এবং ওয়েস্ট পয়েন্ট মোড় হতে সী-বিচ অভিমুখে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারবে না।

এ ছাড়া সংবাদ সম্মেলনে ইকবাল বাহার ডিসি হিল সংলগ্ন নজরুল স্কয়ার চত্বর, সিআরবি শিরীষতলায় কোন দিক দিয়ে প্রবেশ করে কোন পথে বের হতে হবে তাও তুলে ধরেন। পাশাপাশি পহেলা বৈশাখে মোট ১৭টি করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরেন পুলিশ কমিশনার।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্যসহ নগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post