ঢাকা :: ভারত সফর শেষে আগামী ১০ এপ্রিল দেশে ফেরার দিনই বিশাল সংবর্ধনা দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ এপ্রিল বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই সংবর্ধনা দেবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, বিএনপির সব অভিযোগ অবাস্তব, কাল্পনিক ও ভিত্তিহীন।
তিনি আরো বলেন, ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি নয়, বরং সবগুলো চুক্তি ও সমঝোতা স্মারক প্রকাশ্যে হয়েছে। সই হওয়া চুক্তিগুলোকে বাংলাদেশের জন্য বিশাল অর্জন। এই সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাল বলেও দাবি করেছেন তিনি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

