গোসাইলডাঙ্গায় দিনে দুপুরে বাসায় ডাকাতি

আপডেট: ৮ এপ্রিল ২০১৭ ৭:৩৭ অপরাহ্ন

DAKATE

চট্টগ্রাম :: নগরীর বন্দর থানাধীন শনিবার দুপুরে গোসাইলডাঙ্গা এলাকার হানিফ সওদাগরের বিল্ডিংয়ের নিচতলায় বন্দরের সিনিয়র ক্লাক আবুল কাশেমের বাসায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে ডাকাতরা।

আবুল কাশেম জানান, এসময় তিন ব্যক্তি জোর করে ঘরে প্রবেশ করে আমার মেয়ে মুনীরার হাত-পা বেঁধে ফেলে। তারা মুনীরাকে মারধর করে। এতে মুনীরার মাথায় জখম হয়। ডাকাতরা তাদের ঘরের থাকা আলমিরা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণা এবং একটি ল্যাপটপ নিয়ে যায়।

আবুল কাশেম আরও জানান, বাসায় ফিরে তা মেয়েকে হাত-পা বাঁধা ও সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান। এরপর তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয় বন্দর থানায় জানানো হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি মইনুল ইসলাম বলেন, ডাকাতির অভিযোগ পেয়েছি। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post