বন্দর-পতেঙ্গায় যানজটের নিরসনের ১৩ দফা দাবিতে মানববন্ধন

আপডেট: ৮ এপ্রিল ২০১৭ ৭:২২ অপরাহ্ন

6666

চট্রগ্রাম :: নগরীর বন্দর, পতেঙ্গা এবং ইপিজেড থানা এলাকায় শনিবার সকাল দীর্ঘদিনরে প্রধান সমস্যা যানজটের নিরসনের দাবিতে ‘পতেঙ্গা-হালিশহর নাগরিক পরিষদ’র ব্যানারে মানববন্ধন করেছে স্থানীয়রা।

সংগঠনের নাগরিক পরিষদের পক্ষ থেকে ১৩টি দাবি তুলে ধরেন। দাবি গুলো হল, সকাল ৭টা-৯টা পর্যন্ত কন্টেইনার, টেইলার, কার্ভাভ্যান চলাচল বন্ধ, নৌ বাহিনী (ঈসা খা ঘাটির) পাশে নিউমুরিং উন্মুক্ত সড়কটি চালু করা, শহরের ফিরিঙ্গীবাজার দিয়ে ১৫ নং পতেঙ্গা দিয়ে ওয়াটার বাস চালু করন, বন্দরের লেবার কলোনী রুটটি উন্মুক্ত করে সড়ক টি চালু করা, সিমেন্ট ক্রসিং দিয়ে বড় পুল পর্যন্ত নব-তৈরি সড়ক টি পূর্নদমে চালু-খুলে দেয়া, ইপিজেড ও সল্টগোলাক্রসিং মোড়ে আধুনিক ট্রাফিক ব্যবস্থা সৃষ্টি, নিমতলা থেকে কাঠগড় পর্যন্ত গনপরিবহন চালু করা, নির্ধারিত স্থান দিয়ে ফ্লাইওভার-ওভারপাস নির্মান করা, রাস্তার উপর থেকে চসিকের ডাস্টবিন সরানো, যেকানে সেখানে গাড়ীপাকিং বন্ধ করা, সকল ইপিজেড কারখানার ছুটির সময় ভিন্নতা করা।

এ ছাড়া দুটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় নগরীর পতেঙ্গা ইপিজেড এলাকাতে কন্টেইনার ডিপো সরানো এবং শহর থেকে ইপিজেড মুখি যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালু করলে এই অসহনীয় যানজট কমতে পারে বলে মত প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা-হালিশহর নাগরিক পরিষদের স্থানীয়রা।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post