চট্টগ্রামে ভূয়া পরীক্ষার্থীসহ বহিষ্কার ১০

আপডেট: ৮ এপ্রিল ২০১৭ ৬:৪৭ অপরাহ্ন

jsc
চট্টগ্রাম :: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় শনিবার ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় এক হাজার ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে। ৬৮ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ হাজার ৮২৮ জন পরীক্ষায় অংশ নেন।

বহিষ্কারের মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মিরসরাই উপজেলার বারীয়াহাট কলেজ কেন্দ্রে ১ জন, বাঁশখালী কলেজ কেন্দ্রে ২ জন, রাঙামাটির কাউখালী কলেজ কেন্দ্রে ১ জন, খাগড়াছড়ির দীঘিনালা কলেজ কেন্দ্রে ৪ জন, মাটিরাঙা কলেজ কেন্দ্রে ১ জন এবং কক্সবাজারের বঙ্গমাতা ফজিলাতুন নেছা কলেজ কেন্দ্রে এক ভূযা পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান এই প্রসেঙ্গে জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ইংরেজী ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯৮টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় তিন পার্বত্য জেলাসহ ৫ জেলার এক হাজার ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অসুদাপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং কক্সবাজারের বঙ্গমাতা ফজিলাতুন নেছা কলেজ কেন্দ্রে এক ভূযা পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে মহানগরীসহ চট্টগ্রাম জেলার ৬১টি কেন্দ্রে ৫২ হাজার ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অংশ নিয়েছে ৫১ হাজার ৩৭৮ জন, কক্সবাজার জেলার ১৪টি কেন্দ্রে ৭ হাজার ৫০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৩৮৩ জন, রাঙামাটি জেলার ১০টি কেন্দ্রে ৩ হাজার ৮২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৭৭৩ জন, খাগড়াছড়ি জেলার ৯টি কেন্দ্রে ৪ হাজার ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯২৭ জন এবং বান্দরবান জেলার ৪টি কেন্দ্রে ১ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে মহানগরীসহ চট্টগ্রাম জেলায় ৭৫১ জন, কক্সবাজার জেলায় ১১৭ জন, রাঙামাটি জেলায় ৫১ জন, খাগড়াছড়ি জেলায় ৮১ জন এবং বান্দরবান জেলায় ২৬ জন রয়েছে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post