সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

আপডেট: ৪ এপ্রিল ২০১৭ ৯:০৬ অপরাহ্ন

weather44
চট্টগ্রাম :: উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ পার্থক্যের আধিক্য থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ‘৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত’ দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত বলতে বোঝায় যে, ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। এর ফলে বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলো দুর্যোগকবলিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর থেকে দেয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে যে কোনো সময় ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

তাই উত্তর বঙ্গোপসাগরের সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে অবস্থান করতে হবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post