সন্দ্বীপে যাত্রীবাহী নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার

আপডেট: ৩ এপ্রিল ২০১৭ ১০:২৪ পূর্বাহ্ন

boat

চট্টগ্রাম :: চট্টগ্রামের সন্দ্বীপে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ইঞ্জিন বোট ডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল গুপ্তছড়া থেকে তিন কিলোমিটার দুরে লাশ চারটি পাওয়ায় যায় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন এবং সন্দ্বীপ থানার ওসি মো. সামশুল ইসলাম। তবে তাৎক্ষনিক ভাবে উদ্ধার করা লাশের নাম পরিচয় জানা যায়নি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামশুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দুরে রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস কোস্টগার্ড ৩ জন এবং পরে আরো একজনে লাশ পাওয়া যায়। আমরা তাদের স্বজনদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

এর আগে সন্ধ্যায় চট্টগ্রামের কুমিরাঘাট থেকে ছেড়ে আসা একটি সি-ট্র্যাক গোপ্তাছড়া ঘাটে নোঙ্গর করলে যাত্রী নামানোর জন্য ছোট আকারের লাল বোট স্টিমারের কাছে যায়। যাত্রীরা স্টিমার থেকে নৌকায় নামেন। এসময় প্রচণ্ড ডেউয়ে সি-ট্র্যাক এবং লাল বোটের সংঘর্ষে বোটটি ৪০-৪৫ জন যাত্রীসহ ডুবে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রী স্রোতে ভেসে যান।

পরে স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং ৩০-৩৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। এসময় তিন জনের লাশ উদ্ধার করা হয়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post