বহির্নোঙ্গরে লাইটার ডুবি, ৯ নাবিক উদ্ধার

আপডেট: ২ এপ্রিল ২০১৭ ৬:৪৫ অপরাহ্ন

m-v20170402182245

চট্টগ্রাম :: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ১ নম্বর বয়া থেকে ৩ মাইল উত্তর পশ্চিমে নোঙ্গর করেছিল এম ভি কৃষ্ণচূড়া ইঞ্জিন বিকল হয়ে কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। জাহাজের ৯ জন নাবিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

উদ্ধারকৃতরা হলেন, এম ইকবাল মোল্লা (৩৪), এম রানা মোল্লা (২৪), এম রাসেল মোল্লা (২৮), এম জুলফিকার আলী (৩৫), এম নাজির শেখ (১৮), এম জামাল শেখ (২৫), লালচান শেখ (২৩), এম এরশাদ মিয়া (৩৬), এম বাহার উদ্দিন(২৪)।

জানা গেছে, ৬০০ টন কয়লা নিয়ে এম ভি কৃষ্ণচূড়া সমুদ্রের প্রচণ্ড বাতাসে ইঞ্জিন রুমে পানি ঢুকে যায়।এতে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে ডুবতে থাকে।পরে কোস্ট গার্ডের একটি টহল জাহাজ নাবিকদের উদ্ধার করে।

কোস্ট গার্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারের পর ৯ নাবিককে প্রাথমিক মিচিৎসা দেওয়া হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post