চট্টগ্রাম :: চট্টগ্রাম জেলা পরিষদের ফটিকছড়ি ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ড. মাহমুদ হাসান শুক্রবার দিনগত রাত ৩টার দিকে মারা গেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।
শুক্রবার দিনগত রাত ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার (১ এপ্রিল) দুপুর ২টায় নগরীর জমিয়াতুল ফালাহ মাঠে ও বিকেল ৫টায় ফটিকছড়ির নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম উত্তর জেলার সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুস সালাম, সচিব শাব্বির ইকবাল তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

