চট্টগ্রাম :: চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জের বারৈয়ারহাট এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পিকনিকের মাইক্রোবাস উল্টে আজিজুল হক (২৪) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
আজিজুল হক নারায়াণগঞ্জের ফতুল্লা থানার শাহী মোল্লা ৫ নম্বর ওয়ার্ডের আব্বাস আলীর ছেলে। মাইক্রোবাসটি নারায়াণগঞ্জ থেকে কক্সবাজার যাচ্ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট বাজারের দক্ষিণে কক্সবাজারগামী একটি পিকনিকের মাইক্রোবাস উল্টে গিয়ে আজিজুল হক নামে এক যুবক নিহত হয়েছেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

