চান্দগাঁওতে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: ২৭ মার্চ ২০১৭ ৬:৪৮ অপরাহ্ন

chittagong
চট্টগ্রাম :: নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফায়ার সার্ভিসের সামনে সোমবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে ট্রাকচাপায় মোহাম্মদ মুন্না (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া জানান, নিহত মুন্না হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার মো. ইউসুফের ছেলে। তিনি মোটরসাইকেলে নগরীর দিকে আসার পথে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post