চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২

আপডেট: ২৬ মার্চ ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ন

accedent

চুয়াডাঙ্গা :: চুয়াডাঙ্গার দামুড়হুদা জয়রামপুরে উপজেলায় রবিবার সকাল পৌনে ৭টার দিকে ট্রাক-ভটভটি সংঘর্ষ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। উপজেলার জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবার বাড়ি দামুড়হুদায়। তারা মাটিকাটা শ্রমিক বলে জানালেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার বড় বলদিয়া গ্রাম থেকে ১৫-১৬ জন শ্রমিক আলমসাধুতে করে কর্মস্থলে যাওয়ার পথে জয়রামপুর বটতলা এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের সঙ্গে আলমসাধুর আংটা বেঁধে যাওয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দামুড়হুদা-জীবন নগর সার্কেলের সহকারী পুলিশ সুপার কলিমউল্লাহ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে আটজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর চারজন মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ গিয়ে ঘিরে রেখেছে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post