বায়েজিদে ছোরাসহ দুই যুবক আটক

আপডেট: ২০ মার্চ ২০১৭ ১০:০১ পূর্বাহ্ন

1

চট্টগ্রাম :: নগরীতে অক্সিজেন-হাটহাজারী রোডের নতুনপাড়া এলাকা থেকে সক্রিয় ছিনতাইকারী গ্রুপ টেম্পু বাহিনীর সদস্য চাপাতি ও গরু জবাইয়ের ছোরাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার পারভেজ হোসেন প্রিন্স (২২) ও মো.ফারুক (১৮) নামে দুজনকে আটক করে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ইসমাইল হোসেন টেম্পুর ভাই ছিনতাইকারী গ্রুপটিকে এখন নেতৃত্ব দেয়। সে সিএনজি অটোরিকশা নিয়ে থাকে। টার্গেট লোককে দেখিয়ে দেয়। ছিনতাইকারীরা কুপিয়ে টাকা, মোবাইল ছিনতাই করে নেয়।

আটক দুজন শনিবার রাতে নগরীর চান্দগাঁওয়ে একজনের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে জানান ওসি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post