চট্টগ্রাম :: নগরীর পতেঙ্গা থানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জামশেদুল আলম চৌধুরী (৪০) দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে চারটি স্বর্ণের বার সহ তাকে আটক করে পতেঙ্গা থানায় হস্তাস্তর করা করেছে গোয়েন্দা শুল্ক বিভাগ। গতকাল শনিবার দুপুরে স্বর্ণের বার সহ তাকে আটক করে।
আটককৃত যাত্রী চট্টগ্রামের হাটহাজারী উত্তর বুটিকচর নুর আলী বাড়ির জাফর আহম্মদের পুত্র। চারটি বারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
এ ব্যাপারে পতেঙ্গা থানার ডিউটি অফিসার এএসআই বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

