কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে নামাজের জামাত

আপডেট: ১৬ মার্চ ২০১৭ ৬:৪৮ অপরাহ্ন

sob caye bodo jamaya kuwait

আবু সাদেক রিপন, কুয়েত থেকে ::

কুয়েতে সবচেয়ে বড় যে নামাজের জামাতটি অনুষ্ঠিত হয় সেটি বাংলাদেশি মুসল্লিদের। কুয়েতের জিলিব আল সুয়েখে অবস্থিত হাসাবিয়া মসজিদ নাসির আলহামাদ বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় জুমার নামাজ ও দুই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

কুয়েত সরকারে অনুমোতি ক্রমে ওই মসজিদ সহ একাধিক মসজিদে জুমার খুতবাও পাঠ করা হয় বাংলাতে।

মসজিদটিতে প্রতি শুক্রবার জুমার নামাজে শুরু হওয়ার আগ মূহুর্ত পর্যন্ত চার হাজার হতে পাঁচ হাজারের মতো মুসল্লি সমবেত হয়ে নামাজ আদায় করেন। ছুটির ও বিশেষ দিন দুই ঈদের জামাতে দশ হাজার পর্যন্ত মুসল্লি জমায়েত হয় বলে জানায় জুমার নামাজ আদায় করতে আশা একাধিক মুসল্লি।

তারা আরো সিটিজিসান.কমকে জানায়, এখানে ছাড়াও কুয়েতের যে এলাকায় বাঙ্গালী বেশী রয়েছে সেখানে জুমার নামাজে বাংলা খুতবা পাঠ করা হয়। কুয়েতের মাহবুল্লা, মুরগাব সহ একাধিক মসজিদে বাংলায় খুতবা পড়া হলেও হাসাবিয়ার মুসল্লি সংখ্যা সবচেয়ে বেশি হয়।

পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি শুক্রবার জুমার নামাজ ও দুই ঈদের নামাজ জামাতে আদায় করার জন্য এই মসজিদে বাংলাদেশিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, মিশর সহ অন্যান্য দেশের নাগরিকরাও শরীক হন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post