পেকুয়ায় শিবির সম্পাদক আটক

আপডেট: ১৪ মার্চ ২০১৭ ৯:৩১ পূর্বাহ্ন

coxbazar
কক্সবাজার :: জেলার পেকুয়া উপজেলায় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবিরের সাধারণ সম্পাদক আবদুল মজিদ ওরফে আরমানকে (২০) ‘গোপন বৈঠক’ থেকে ধরে পুলিশে দিল ছাত্রলীগ। আবদুল মজিদ উপজেলার টৈটং ইউনিয়নের গুদিকাটা গ্রামের মৌলভী মোহাম্মদ হোছাইনের ছেলে।

ছাত্রলীগের নেতা-কর্মীরা দাবি করেন, সোমবার মাগরিবের নামাজের পর পেকুয়া বাজারের প্যান ইসলামিক হাসপাতালের দ্বিতীয় তলায় ৮-৯জন ছাত্রশিবিরের নেতা-কর্মীর বৈঠক শুরু হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা খবর পেয়ে সেখানে অবস্থান নিলে বৈঠক পণ্ড হয়ে যায়। এ সময় শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে গেলেও আবদুল মজিদকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

পেকুয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্যান ইসলামিক হাসপাতালের ব্যবস্থাপক মাওলানা মোহাম্মদ ইউনুছ বলেন, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল মজিদ চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এখানে কোনো বৈঠক বা সভা হয়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post