চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বি-ব্লকের দুই নম্বর সড়কে রোববার গভীর রাত আড়াইটার দিকে বন্ধুর ছুরিকাঘাতে মাসুদ মিয়া (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। ঘাতক হিসেবে অভিযুক্ত বন্ধু হোসেন পালিয়ে গেছে।
মাসুদের বাড়ি সন্দ্বীপ ইউনিয়নের মুছাপুরে। হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের দুই নম্বর সড়কে তিন নম্বর বাসায় ব্যাচেলর হিসেবে হোসেন ও মাসুদ একসাথে থাকত।
হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, হোসেন টেম্পু চালায়। মাসুদের পেশা কি সেটা এখনও জানতে পারিনি। হোসেন মাসুদকে ছুরি মেরে পালিয়ে গেছে। কি কারণে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটল সেটাও এখনও জানতে পারিনি।
ছুরিকাঘাতের শিকার হন মাসুদকে সাগর ও আবুল কাশেম নামে দুজন রাতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। রাত ৩টার দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া।
সিটিজিসান.কম/রবি
Print This Post

