
ঝালকাঠি :: সাংবাদিকদের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে মিথ্যা মামলা করতে গিয়ে রেজাউল (৩৩) নামের এক যুবক নিজেই ফেঁসে গেছেন।
ঝালকাঠি আদালতের জেলা জৈষ্ঠ্য বিচারিক হাকিম এইচ এম কবির হোসেন নিজেই বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে রেজাউলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রেজাউল নলছিটি উপজেলার নন্দিকাঠি গ্রামের আবদুল জলিল চৌধুরীর ছেলে।
আদালত সূত্র জানায়, নলছিটি উপজেলায় বোরখা পরিহিত এক স্কুলছাত্রীর পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে শ্লীলতাহানী করে কয়েক যুবক। সম্প্রতী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সেই ভিডিও ছড়িয়ে পড়ে। এতে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ ওই বখাটে রেজাউলকে আটক করে। কিন্তু পরে ছেড়ে দেয়।
এ ঘটনায় স্থানীয় কয়েকজন সাংবাদিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল চার সাংবাদিকের নাম উল্লেখ করে আদালতে চাঁদাবাজির মামলা করতে আসে। কিন্তু বিষয়টি সম্পর্কে আগেই অবগত থাকায় আদালত স্ব-প্রনোদিত হয়ে ওই যুককের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post
