ভুয়া সাংবাদিকের এক মাসের জেল

আপডেট: ৮ মার্চ ২০১৭ ১০:৪৪ অপরাহ্ন

BG20170308202438

কক্সবাজার :: ‘চ্যানেল এস’র পরিচয়ধারী সাইমুম সরওয়ার কায়েমকে (২৫) বুধবার সন্ধ্যা সাতটায় কক্সবাজার সদর উপজেলার সহকারী কশিনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এক মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত যুবক সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পূর্ব বোয়ালখালির ইউসুফের খিলের মো.নুরুল আলমের ছেলে।

দীর্ঘদিন যাবৎ ‘চ্যানেল এস’ লেখা লোগো ও আইডিকার্ড ব্যবহার করে একটি চক্র জেলার বিভিন্ন সরকারি অফিসে যাতায়াত করছিল। সর্বশেষ বুধবার বিকেলে ভুয়া চ্যানেলটির পরিচয় দিয়ে ওই যুবক সদর ভূমি অফিসে এসে চাঁদা দাবি করে।

এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি ) পঙ্কজ বড়ুয়া জানান, চ্যানেলটির কোনো অস্তিত্ব নেই। এটি ভুয়া ও অনুমোদনহীন।

এদিকে ভুয়া চ্যানেলটির পরিচয়ধারী কায়েম জানান, চ্যানেলটি ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। তিনি ৮০ হাজার টাকার বিনিময়ে জেলার চিফ রিপোর্টার হিসেবে নিয়োগ নিয়েছেন। তবে এটি সম্প্রাচার হয় কিনা কিংবা তার অনুমোদন আছে কিনা তা তার জানা নেই।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post