চকরিয়ায় ইয়াবাসহ শাশুড়ি-জামাই গ্রেফতার

আপডেট: ৬ মার্চ ২০১৭ ৬:৩৩ অপরাহ্ন

coxbazar
কক্সবাজার :: জেলার চকরিয়ায় সোমবার বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ শাশুড়ি ও জামাতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২২ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক তিনজন হলেন মৃত মোজাফফর আহমদের স্ত্রী আনারকলি (৪০), তার জামাতা মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে পারভেজ মোশারফ (২৫) ও রোহিঙ্গা মো.ছালাম (৩৫)।

চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

চকরিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) মতিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post