৫ বছর পার, এখনো নিখোঁজ বিএনপি নেতা সিরাজ

আপডেট: ৬ মার্চ ২০১৭ ১০:৩৭ পূর্বাহ্ন

siraj bnp

আজীম অনন, চট্টগ্রাম :: ৫ বছর পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ সিরাজ চেয়ারম্যানের খোঁজ মিলেনি এখনো, নিরব পুলিশ। ২০১২ সালে ১লা মার্চ ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন সিরাজ। ঢাকায় পৌঁছে পরিবারের সাথে ৬ দিন ফোন আলাপও হয়েছিল তার। কিন্তু ৭ দিনের দিন অপেক্ষমান পরিবার ও স্বজনরা সিরাজের সাথে ফোন আলাপ করতে পারেনি। এমতাবস্থায় ব্যাপক খোঁজাখুঁজির পর সিরাজের খোঁজ না পেয়ে তাঁর সহধর্মিনী সুলতানা পারভীন ১৩ই মার্চ চট্টগ্রাম নগরীর পাঁচশাইশ থানায় এবং ১৬ই মার্চ নগরীর খুলশী থানায় ডায়েরী করেন যার নং ৭১৮, ৭৯২।

সিরাজ চেয়ারম্যানের নিখোঁজের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেও রাজনৈতিক ভাবে কোনো প্রকার আশাঅনুরুপ সহযোগিতা পাওয়া যায়নি এবং চট্টগ্রাম প্রেসক্লাবে নিখোঁজের বিষয়ে সংবাদ সম্মেলন করা হলে সিরাজের পক্ষে স্ত্রী পারভীন ও তার দুই সন্তান ছাড়া আর কাউকে দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজ চেয়ারম্যানের ৪ ভাই ও ৩ বোন রয়েছে। কিন্তু সিরাজ চেয়ারম্যানের খোঁজাখুঁজির বিষয়ে ও সংবাদ সম্মেলনে তাদের অনুপস্থিতি রহস্য জনক।

দুই ছেলে নিয়ে তার স্ত্রী সুলতান পারভীন স্বামী আসার পথ চেয়ে দিন গুনছে। পরিবারের মধ্যে আর্থিক আয়ের অবলম্বন ছিলেন সিরাজ। তার নিখোঁজের পর দুই ছেলেকে লেখা পড়া সহ যাবতীয় ভরণপোষণ যোগাতে হিমসিম খেতে হচ্ছে তার স্ত্রী পারভীনকে। এমতাবস্থায় তার শশুর বাড়ি (সিরাজের বাড়ি) পক্ষ থেকে তাদের কোনো সাহায্য সহযোগিতা করছে না বরং সিরাজ আত্মগোপন করেছে এমনটাই বলছে। এ বিষয়ে সিরাজের স্ত্রী সুলতান পারভীন বলেন, স্বামী নিখোঁজ আমি মহিলা মানুষ আমার পক্ষে যেখানে যা করার দরকার ছিল সব করেছি কিন্তু পাঁচ বছরেও পুলিশের পক্ষ থেকে কোনো খোঁজ খবর পাইনি স্বামী জীবিত আছেন না মৃত। তা ছাড়া শশুর বাড়ির জায়গা গুলো নিয়ে বিরোধ চলছে। জায়গার সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করার পরেও কোনো সমাধান দেননি সাবেক চেয়ারম্যান কুতুবউদ্দিন মুহুরী। বর্তমানে সব হারিয়ে আমি ছেলে সন্তানদের নিয়ে নিঃস্ব।

তথ্য মতে, সিরাজ চেয়ারম্যান বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি এলজিএডির কাজ করতেন কিন্তু নিখোঁজের পাঁচ বছরের মধ্যেও দলের পক্ষ থেকে তার পরিবারকে কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি বরং সিরাজের নিজস্ব সম্পত্তি ভোগদখল চালাচ্ছে তার ভাই মহিউদ্দিন। বারবার সম্পত্তি ভাগের বিষয়ে ইউনিয়ন পরিষদ ও থানার পক্ষ থেকে খবর দেওয়া হলেও তিনি ফোন বন্ধ করে আত্মগোপন করে থাকেন। মুলত তাদের কার্যকলাপে প্রশ্নবিদ্ধ যে সিরাজ চেয়ারম্যান নিখোঁজের পেছনে নাটের গুরু কে? প্রশাসনের পক্ষ থেকে সিরাজের পরিবার সহযোগিতা পাবে কি? না, ফিরে আসার অপেক্ষায় শুকিয়ে যাবে চোখের জল।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post