ভাঙতেই হবে বিজিএমইএ বহুতল ভবন

আপডেট: ৫ মার্চ ২০১৭ ১১:১১ পূর্বাহ্ন

bgmea_412_230

অনলাইন ডেস্ক :: বিজিএমইএ বহুতল ভবন ভাঙার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে হাতিরঝিলে অবস্থিত এই বহুতল ভবনটি ৯০ দিনের মধ্যে ভাঙতেই হবে।

আজ রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ বিজিএমইএর করা রিভিউ আবেদন খারিজ করে দিয়ে এ আদেশ দেন।

আদালতে বিজিএমইএ কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত বছরের ৮ নভেম্বর বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। ওই রায়ে বলা হয়, অবিলম্বে ভাঙতেই হবে এই বহুতল অবৈধ ভবন। ভবন ভাঙার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে। বিজিএমইএ না ভাঙলে রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন আপিল বিভাগ। এ জন্য যে অর্থ প্রয়োজন তা বিজিএমইএর কাছ থেকে নিতে বলা হয়েছে। বিজিএমইএর লিভ টু আপিল খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেন আপিল বিভাগ।

হাইকোর্ট ২০১১ সালের ৩ এপ্রিল ভূমির মালিকানা স্বত্ব না থাকা এবং ইমারত নির্মাণ বিধিমালা ও জলাধার আইন ভঙ্গ করায় বিজিএমইএ ভবন নির্মাণ অবৈধ ঘোষণা করেন।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post