চট্টগ্রাম :: নগরীর আকবরশাহ থানা এলাকায় অবস্থিত সার্জিকেয়ার হাসপাতালে একইসাথে ৪ সন্তান প্রসব করেছেন জেসমিন আকতার (২২) নামে গৃহবধূ। নবজাতকদের মধ্যে ৩টি ছেলে ও ১টি মেয়ে সন্তান।
শুক্রবার সকাল ১১টার দিকে অপারেশনের মাধ্যমে সফল অপারেশনটি করেন ডা. শিরীনাজ বেগম, ডা. কাজী ফারজানা হক ও ডা. তানজিম রেজা।
রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের প্রবাসী স্বামী রমজান আলীর স্ত্রী জেসমিন আকতার এবং পশ্চিম কদলপুর গ্রামের আনোয়ার মিয়ার ২য় কন্যা। ৫ বছর আগে রমজান আলীর সাথে জেসমিন আকতারের বিয়ে হয়। এছাড়াও তাদের একটি মেয়ে ছিল।গৃহবধূর ৪ সন্তান প্রসব
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. খাজা মো. হোসেন কাওসার রিপন জানান, সফল অপারেশনের মাধ্যমে এক গৃহবধূর ৪টি সন্তান ভূমিষ্ট হয়েছে। আমাদের হাসপাতালের অভিজ্ঞ ৩ জন চিকিৎসকের মাধ্যমে এ অপারেশন সফল হয়েছে। বর্তমানে ২টি বাচ্চা আমাদের হাসপাতালে রয়েছে এবং ২টি বাচ্চা চমেক হাসপাতালের ইনকিউবেটারে রাখা হয়েছে। তবে সকলেই সুস্থ রয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

